এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দখলদার ইসরায়লের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় ফিলিস্তিনের পতাকা ও প্ল্যাকার্ড হাতে প্রায় তিন শতাধিক সাধারণত শিক্ষার্থী এ মানববন্ধন কর্সূচীতে অবস্থান নেয়। 'ফিলিস্তিনের শিশুদের কান্না আর না', 'মানবতার বুলি আওরানোরা আজ কোথায়', 'ফিলিস্তিনের গনহত্যা বন্ধ করো', 'বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে', 'স্টপ জেনোসাইড ইন গাজা:, 'ডোন্ট ক্রাই প্যালেস্টাইন উই আর উইথ ইউ', 'স্টপ ইসরায়েল টেরোরিস্ট এক্টিভিটি ইন গাজা' সহ অনেক প্রতিবাদবচন প্রদর্শন করেন তারা।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাকারিয়া বলেন, আজ যারা জাতিসংঘের দায়িত্বে আছেন তারা কি মানুুষ নাকি নরপশু। যখন ইউক্রেনে হামলা হয় তখন আপনাদের মায়া কান্না হয়, কিন্তু যখন ফিলিস্তিনের নারীদের ধর্ষণ করা হয়, শিশুদের হত্যা করা হয় তখন কেন নীরবতা পালন করা হয়। আমরা বিশ্বকে জানাতে চাই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যা প্রয়োজন তা অতিদ্রুত ব্যবস্থা করা হোক। আর যদি তা-না হয় তবে অতিদ্রুতই এই আন্দোলন বেগবান করার জন্য আমরা আমাদের জান-মাল নিয়ে প্রস্তুত আছি।'
মার্চ ৩, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।