এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১-৪০ মিনিটের সময় মধুখালি উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কের দিঘলিয়া নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট -১৬-৩৪৩৮) কে পিছন দিক থেকে মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৫০৯৫) ধাক্কা দিলে গরু বোঝাই ট্রাকটি রাস্তার উত্তর পাশে পড়ে যায়।
এতে ট্রাকে থাকা ১৫ টি গরুর মধ্যে একটি গরু ঘটনাস্থলে মারা যায় এবং ৬ ব্যক্তি আহত হয়।
আহতরা হলেন-১। রজব আলী (৩০), ২। সৈয়দ শেখ (৪০)
৩। আকরাম হোসেন (৩৪), ৪। ইকার উদ্দিন মল্লিক (৩৫)
,৫। বিল্লাল হোসেন (৫০), ৬। রাব্বি (১৯)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সংবাদ পেয়ে মধুখালী ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি বর্তমানে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে আছে।
জানু ২১, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।