এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অবশেষে নিখোঁজের দুইদিন পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে কলেজ ছাত্র ফারদিনের (১৮)লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ২ দিন পর খুঁজে পাওয়া গেলো কলেজ শিক্ষার্থীর মরদেহ।
শহরের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌকায় করে মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসে তারা।
এর আগে বুধবার বিকেলে শহরের ভাটি লক্ষ্মীপুর সুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসলে নামে ফারদিন। একপর্যায়ে গেটের উপর থেকে লাফ দেয় ফারদিন ও ফেরদৌস। পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ফেরদৌস উঠে আসতে পারলেও ফারদিন উঠতে পারেনি। পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে রাতে মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
সেপ্টেম্বর ৮, ২০২৪
জুলাই ১৩, ২০২৪
সেপ্টেম্বর ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।