এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে কুখ্যাত মাদক সন্ত্রাস যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘ আট বছর ধরে পলাতক আসামী মোহাম্মদ আজাদ মিয়াকে কোতোয়ালি থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত শুক্রবার সকাল ১০ টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৫/২০১৬ খ্রিঃ ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ০৮ (আট) বছর ধরে পলাতক আসামী মোঃ আজাদ মিয়া (৪৮), পিতা-হাবুল্লা মিয়া, সাং-নেছরদিয়া, থানা-মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। আসামীর নামে পূর্বে আরো ৭ টি মামলা ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেব্রু ২৫, ২০২৪
সেপ্টেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।