এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর বুধবার (১৮ জুন) সকাল ১১টায় তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত মশিউর রহমান মিম চরবিষ্ণুপুর ইউনিয়নের বাছের বেপারী ডাংগী গ্রামের মৃত মোন্নাফ বেপারীর ছেলে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসিনা সরকার পতনের পর থেকে সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে সরকারবিরোধী পরিকল্পনা করছিল বলে তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।”
তিনি আরও জানান, গত ২ ফেব্রুয়ারি সদরপুরের জয়বাংলা বাজার এলাকায় ‘শেখ হাসিনায় আস্থা’ লিফলেট বিতরণের সময় যে মামলাটি হয়েছিল, তাতে মশিউর রহমান মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ বলছে, তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট অন্যান্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।