এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে মোবাইল কোর্টের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং ভেজাল খাদ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা বাস্তবায়নে জেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালিত হয়।
তারই অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের নির্দেশনায় অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর পরামর্শক্রমে এবং এ কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুজ্জামানের নেতৃত্বে ফরিদপুর শহর এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্ট পরিচালনার সময় "কাজিন'স সোপ" ও " তালুকদার ফাস্ট ফুড এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর" এই দুইটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লংঙ্ঘন করার অপরাধে রাষ্ট্রের প্রচলিত সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রথম প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা এবং দ্বিতীয় প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা,সর্বমোট নব্বই হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় এবং সেই সাথে বিপুল পরিমান ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য জব্দ করে ধ্বংশ কার হয়।
প্রচলিত এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান।
একই সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারিতি দায়িত্ব পালন করেন জেলা পুলিশ প্রশাসনের একটি টিম। জন স্বার্থে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই ধরনের মোবাইল কোর্ট যথারীতি অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।