এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্বাস্থ্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি,সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মইনুদ্দিন সেতু,ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর,সাংবাদিক গোলাম কিবরিয়া বিশ্বাস,মজিবর মুন্সি,শাহাদাত হোসেন,সাইফুল্লাহ শামীম,ভাঙ্গা থানা,হাইওয়ে থানা,ফায়ার সার্ভিস প্রতিনিধিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা- আল মামুন,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান,মৎস্য কর্মকর্তা এস. এম জাহাঙ্গীর কবির, অধ্যাপক সরোয়ার হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, ইউপি চেয়ারম্যান আঃ খালেক মোল্লা, সাংবাদিক মামুনুর রশিদ,এ,টি,এম ফরহাদ নান্নু, রমজান শিকদার সহ সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা পরিবহন নৈরাজ্য,যানজট, মাদক,চুরি- ডাকাতি,ইভটিজিং সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তারা বলেন,দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার বিকল্প নেই। সেই লক্ষ্যে সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, দূর্নীতিমুক্ত রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, সুধী সমাজসহ সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার আহবান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।