এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার সাথে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার কার্যালয় ও ভোক্তা সংগঠন- ক্যাব ফরিদপুর যৌথ ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য রালী বের হয়। রং বে রং এর বেলুন সাজিয়ে বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোহাম্মদ আলী সিদ্দিকী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, কনজুমার এসোসিয়োশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর চেম্বারের পরিচালক মো:
নজরুল ইসলাম ফরিদপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী।
বক্তব্য রাখেন সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মো: সাহাদাৎ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ সভায় সঞ্চালনা করেন এবং দিবসের তাৎপর্য তুলে ধরে কী নোট পেপার উপস্থাপন করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ। সভায় বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নভেম্বর ২৯, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।