এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসি।ফরিদপুর দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সে পলাতক রয়েছেন।
ফাঁসির দন্ড পাওয়া আসামি ওবায়দুর মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ মার্চ ফরিদপুরের বোয়ালমারীর পশ্চিম ভাটদীর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মনিরা বেগম (৩৪) নামে এক গৃহবধূ। নিখোঁজেের চারদিন পর একই এলাকার একটি গম ক্ষেতের মধ্যে থেকে মনিরার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই। দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওবায়দুরকে আসামি করে কোর্টে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মনিরা বেগম নামে এক পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তবে, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও অপরাধ প্রবণতা কমে আসবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।