এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
নিহতারা হলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)।
সে মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা (২৪)।
সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।
নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ী ভাড়া করে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান অ্যালকোহল পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তেে পাঠান হয়েছে।
আগস্ট ৩, ২০২৪
ডিসেম্বর ৯, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।