এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় শহরের চাঁনমারীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এ সময় নামাজে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য একে আজাদ,ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার,জেলা জজ আকবর আলী শেখ, পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার লোকজন ঈদুল ফিতরের নামাজে অংশ গ্রহণ করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ'র শান্তি,সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যান কামনায় মহান আল্লাহ পাকের দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অপরদিকে জেলা শহরের অন্যান্য ঈদগাহ, মসজিদ ও বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদ-উল- ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জেলার অন্যান্য উপজেলায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা,আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঈদ-উল- ফিতরের নামাজে অংশ প্রহন করেন।
এপ্রিল ২৪, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।