এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের সুইচ গেইটে গোসল করতে নেমে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ফরিদপুর শহরের ভাটি লক্ষীপুর এলাকায় অবস্থিত সুইচ গেইটে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ ফারদিন (১৮) নিখোঁজ হয়। ফারদিন শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
এসময় ফারদিনের সাথে থাকা বন্ধুরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে স্থানীয় লোকজন ফরিদপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কলেজ শিক্ষার্থীকে খোঁজাখোঁজি করে পায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের দল আজকের উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করে। আগামীকাল বৃহস্পতিবার ৬ টা হতে পুনরায় উদ্ধার কার্যক্রম চালানো হবে।
ফেব্রু ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।