এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা। সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন এবং আয়োজক ছিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. আবদুল মোতালিব। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমনার হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য এবং একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন।
প্রতিযোগিতায় দুটি গ্রুপে রচনা বিভাগে মোট ৬ জন বিজয়ী এবং বিতর্কে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ এবং ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয় অংশ নেয়। “সচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়”—এই বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে দল দুটি। প্রতিযোগিতায় ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মৌমিতা আলম চৌধুরী।
এছাড়া, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীনা নাছরীন বলেন, “ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতির কালো ছায়ায় না পড়ে, সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী চেতনায় গড়ে তুলতে হবে। সবাই সচেতন হলে তবেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।