এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা।
দুদক সূত্র জানায়, অভিযানের সময় কর্মকর্তারা এলজিইডির বিভিন্ন চলমান প্রকল্পের নথিপত্র পরীক্ষা করেন। এরপর সদর উপজেলার দুটি সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয়, যেগুলোর নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার প্রশস্ততা ও গভীরতা নির্ধারিত শিডিউল অনুযায়ী নয় এবং ইট, খোয়া ও বালির মানও প্রশ্নবিদ্ধ। এ সময় রাস্তার নমুনা ও সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করা হয়।
দুদকের উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নেমেছি। প্রাথমিকভাবে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। নমুনা বিশ্লেষণ ও নথি পর্যালোচনার পর কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, “দুদকের দল এলে আমরা প্রয়োজনীয় নথি সরবরাহ করেছি। তারা কোনো নির্দিষ্ট অনিয়ম দেখাতে পারেননি।” তবে তিনি জানান, দুদক প্রাথমিকভাবে কাজের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং চূড়ান্ত তদন্তের ফলাফলের ওপরই সবকিছু নির্ভর করছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই স্থানীয় বিভিন্ন প্রকল্পে নিম্নমানের কাজ হয়ে আসছে। তারা আশা করছেন, দুদকের এই তদন্ত প্রকৃত দুর্নীতিবাজদের চিহ্নিত করতে সহায়ক হবে।
নভেম্বর ১৫, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।