নওগাঁ অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি
৭ নভেম্বর, ২০২৪ ৭:০৮ পিএম
শেয়ার করুন:
নওগাঁ অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ মনিরুজ্জামান এর  নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদরের শিবপুর বাইপাস ব্রীজ মোড় বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 মোবাইল কোর্টে মেসার্স সাহা ট্রেডার্স এর নিকট থেকে আনুমানিক এক কেজি পলিথিন জব্দ সহ ভবিষ্যতে অবৈধ পলিথিন  ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠান ও বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, এসময়  সচেতনতামূলক লিফলেট  বিতরণ করা হয়েছে।

মোবাইল কোর্টে  উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত  থাকবে বলে সহকারী পরিচালক জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।