এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তের অভিযোগে মোঃ শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার স্থায়ী বাসিন্দা ও মুলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জেলা জজ আদালতের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।
হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে সকালেই দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হলেও চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্তহীনতা ও অবহেলার কারণে মৃত্যুবরণ করেন বলে অভিযোগ করেছে পরিবার।
রোগীর আত্মীয়রা দাবি করেন, জরুরি অবস্থা সত্ত্বেও প্রাথমিক পর্যায়ে চিকিৎসকরা সাড়া দেননি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও বিলম্বে করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসকদের গাফিলতি ছিল কি না তা প্রমাণ সাপেক্ষে দেখা হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মৃত শাজাহান মৃধার সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা এ ঘটনার দায়ীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
তবে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত চিকিৎসকদের দায়িত্ব ও চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।