এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অভিনব কায়দায় প্রাইভেট কারে লুকিয়ে রাখা বিপুল পরিমান গাঁজাসহ মাদক সম্রাট মনিরকে নওগাঁর বদলগাছীর চারমাথা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার রাত ১০টার সময় অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মোসলেমের ছেলে মনির হোসেন (৪২) কে আটক করে। এসময় চালক লক্ষ্মিপুর জেলার লক্ষ্মিপুর সদরের নন্দনপুর গ্রামের আলমগীর (৪৪) পালিয়ে যায়।
অভিযানের সময় তল্লাসী করে কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২কেজি গাঁজাসহ ০১টি প্রাইভেট কার,০২টি মোবাইল,০৩টি সীমকার্ড ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪,০০০/- টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায় দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে তারা। গতকাল বুধবার দুপুরে নওগাঁর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এই তথ্যগুলো জানান।
সম্মেলনে র্যাব জানায় আটককৃত মনির দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানাতে পারে যে, গত মঙ্গলবার মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কার এ গাঁজা বহন করবে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চারমাথা নামক স্থানে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকায়িত ৭২কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামির প্রাইভেট কার এ লুকায়িত অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
সেপ্টেম্বর ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।