এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একটি গণতান্ত্রিক, রাজনৈতিক নির্বাচিত সরকারের অধীনেই বাংলাদেশ নিরাপদ এবং দেশের সকল সমস্যা সমাধান করা সম্ভব। এখন যে অন্তরবর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। দেশের ১৭ কোটি মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু আগামীতে নির্বাচনের দিকে যদি আমরা না যাই তাহলে ষড়যন্ত্র আরো ঘনিভূত হবে। আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে আছে, সেটা আরো ঘনিভূত হবে। দেশীয় ষড়যন্ত্র চলমান, সৈরাচার শেখ হাসিনার দোসররা ষড়যন্ত্রে লিপ্ত। তাই সবাই সতর্ক থাকতে হবে।
সোমবার বিকালে ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মোঃ জাহিদুর রহমান মাষ্টার সহ আরো অনেকে।
এসময় শহস্রাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।