এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের সময় কুষ্টিয়া মডেল থানা ভাংচুর ও অগ্নিকাণ্ডের সময় খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১ টার সময় কুষ্টিয়া পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে কিছু দুষ্কৃতিকারীরা কুষ্টিয়া মডেল থানায় আগুন দেয়। পরে অরক্ষিত হয়ে পরে থানা। এসময় থানার অনেকগুলো অস্ত্র ও গুলাবারদ খোয়া গিয়েছিল। সেই সকল অস্ত্র ও গুলাবারদ উদ্ধার করেছে বাংলাদেশে সেনাবাহিনী । প্রায় ৩৭টি বিভিন্ন ধরনের অস্ত্র ও হাজার খানেক গোলাবারুদ উদ্ধারের তথ্য সাংবাদিকদের দেওয়া হয়। জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যেই এসকল অস্ত্র ও গুলাবারদ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয় প্রেস বিফ্রিং। এসময় বাংলাদেশে সেনাবাহিনীর কুষ্টিয়ার ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর মারিজুল ইসলাম ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জোবায়ের, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী সহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানু ১২, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৪
মার্চ ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।