এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি কাছিম কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যান সংলগ্ন প্রশান্তি পার্ক (বালুচর) এলাকার কর্ণফুলী নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুক স্বাধীন, স্টেশন কর্মকর্তা এস.এম. মহি উদ্দিন চৌধুরী, আব্দুল গণিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে, শনিবার সকালে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মী ফরিদ উদ্দিন ও মো. ফয়েজ রাইংখিয়ং স্টেশন কর্তৃক জেটিঘাট এলাকা থেকে কাছিমটি উদ্ধার করেন।
সহকারী বন সংরক্ষক মাসুম আলম জানান, উদ্ধার হওয়া কাছিমটির ওজন প্রায় ১০ কেজি। তিনি আরও বলেন, "বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের বাস্তবায়নে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।"
জানু ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।