এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিক্সা গ্যারেজের মালিক বিল্লাল মিয়া (৬০) কে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার ২৩ ডিসেম্বর সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই রহমত উল্লাহ বলেন, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। এর পর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২ পর্যন্ত অনেকেই তাকে দেখেছে, কিন্তু সে বাড়ি ফিরে আসেনি। সকালে ঘুম থেকে উঠেই তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা এসে তাকে মৃত দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।