এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত আমিনুর রহমান কলেজে এইচএসসি-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) কলেজ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান (কাবুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ জিয়াউল হক বাচ্চু এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ হুমায়ুন কবি ও প্রভাষক মোঃ ইমরুল কায়েস।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা ও মঙ্গল কামনা করা হয়।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে কলেজ জীবনের স্মৃতিচারণা করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান।
সেপ্টেম্বর ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।