এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে পতাকা উত্তোলন,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন দুদকের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,এনজিও কর্মী,সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে“দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয়”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট শামসুজ তাবব্রীজের সভাপতিত্বে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুঁইয়া সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো: রবিউস সারোয়ার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সামিউল বাছির,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিনুল আরেফিন,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ হাসান জামিল খান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ জহিরুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবলী চৌধুরী,ডাঃ নাজিম উদ্দিন,রিমা দাস ও শিক্ষার্থী মহসিন আল রনি প্রমূখ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।
ডিসেম্বর ৩১, ২০২৪
এপ্রিল ১১, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।