এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে একটি ভটভটি গাড়ী উল্টে ১জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে আত্রাই ভবানীগঞ্জ সড়কের তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন স্থানে একটি গরু বোঝায় ভটভটি গাড়ী উল্টে ১ জন নিহত ও অপর তিনজনের আহতের খবর পাওয়া গেছে।
নিহত গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম (৪৫)উপজেলার ব্রজপুর গ্রামের কেয়ামত প্রামাণিকের বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রজপুর গ্রামের চারজন গরু ব্যবসায়ী একটি ভটভটি গাড়ী যোগে গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ী থেকে ১.৫ কি.মি দুরে তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা ঘটনা স্থল থেকে গুরুতর আহত রেজাউল ইসলামকে চিকিৎসার উদ্দেশ্যে উপজেলা সদরে পাঠালে পথে তাঁর মৃত্যু হয়।অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে। এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমি ঘটনার জানার সাথে সাথে তদন্তে পুলিশ পাঠিয়েছি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।