এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় সারের বাজার তদারকিতে বিসিআইসি অনুমোদিত ডিলারদের দোকানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। একই সঙ্গে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নগরকান্দা সদর বাজার, লস্কারদিয়া ইউনিয়নের কালীবাড়ী বাজার এবং রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারে এ যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে কর্মকর্তারা নগরকান্দা সদর বাজারের মেসার্স এনায়েত হোসেন ও মেসার্স রবিন এন্টারপ্রাইজসহ বিভিন্ন ডিলারের দোকান পরিদর্শন করেন। এ সময় দোকানে টানানো সারের মূল্যতালিকা, বিক্রয় রশিদ (ক্যাশ মেমো), স্টক রেজিস্টার এবং গুদামে সংরক্ষিত সারের মজুত পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। পরে লস্কারদিয়া ইউনিয়নের কালীবাড়ী বাজার এবং রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের বিসিআইসি ডিলার মেসার্স সুকণ্ঠ কুমার সাহার প্রতিষ্ঠানেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলা হয়, কৃষকরা যেন কোনোভাবেই প্রতারিত না হন এবং সরকার নির্ধারিত মূল্যে সঠিক পরিমাপে সার পান, তা নিশ্চিত করতে হবে।
এদিকে, অভিযান চলাকালে নগরকান্দা সদর বাজারের ‘মুসলিম মিষ্টি ভান্ডার’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খোলা অবস্থায় মিষ্টি তৈরি ও সংরক্ষণের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্যপণ্য তৈরির বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সারের কৃত্রিম সংকট রোধ এবং বাজারে ন্যায্যমূল্য ও খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।