এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের ২৪ ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত এবং জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. উজানপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. মামুনুর রশিদ (জিআর সাজা দায়রা মামলা নং-১৯২/২৫-এর পরোয়ানাভুক্ত)।
২. সদুপুর (সৈয়দপুর) গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. সুবেল সরদার (জিআর মামলা নং-২৩৪/২১-এর পরোয়ানাভুক্ত)।
৩. বড়াইকুঁড়ি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মো. আব্দুস সালাম (সিআর মামলা নং-২৭২/২৬-এর পরোয়ানাভুক্ত)।
৪. পাইকড়া গ্রামের মৃত রমজান কাজির ছেলে মো. আশরাফুল কাজি (সিআর মামলা নং-২৭০/২৬-এর পরোয়ানাভুক্ত)।
৫. মধুগুড়নই গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে মো. আরিফ মণ্ডল (সিআর মামলা নং-১৯০/২৬-এর পরোয়ানাভুক্ত)।
৬. শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে মো. ইমরান প্রাং ওরফে কালু (মামলা নং-১০/২০২৬-এর ওয়ারেন্টভুক্ত)।
৭. বড়াইকুঁড়ি গ্রামের মৃত আহম্মেদ প্রামাণিকের ছেলে মো. বিপ্লব প্রাং (ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি)।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশি পাহারায় আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, "মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে আত্রাই থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
জুন ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।