এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামজনিত কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫ জনে। আর এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এক দিনে নতুন শনাক্ত রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন রোগী।
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৬ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ৩১ জন এবং বাকি ১৫ জন অন্যান্য জেলা থেকে এসে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন।
সেপ্টেম্বর ২৪, ২০২৬
নভেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।