নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ সম্মেলন অনুষ্ঠিত

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৬ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ সম্মেলন অনুষ্ঠিত

নির্মাণশিল্পের দক্ষ কারিগরদের কাজের স্বীকৃতি প্রদান, পেশাগত সম্পর্ক সুদৃঢ়করণ এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো শাহ্ সিমেন্টের বিশেষ আয়োজন ‘সেরা কারিগর—রাজমিস্ত্রী প্রোগ্রাম’। শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে সম্প্রতি চৌমুহনীস্থ মোরশেদ কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে জেলার বেগমগঞ্জ, সেনবাগ ও মাইজদী উপজেলার প্রায় ২২০ জন অভিজ্ঞ রাজমিস্ত্রী ও সাব-কন্ট্রাক্টর অংশগ্রহণ করেন। টেকসই নির্মাণকাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত কারিগরদের সম্মাননা জানানো হয়। একই সাথে নির্মাণশিল্পের বর্তমান প্রেক্ষাপট, আধুনিক নির্মাণপ্রযুক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহ্ সিমেন্টের নোয়াখালী অঞ্চলের এক্সক্লুসিভ পরিবেশক কাজী মুনসুরুল আমিন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ সিমেন্টের নোয়াখালী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. বিপ্লব হোসেন। এছাড়াও শাহ্ সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেকনিক্যাল সাপোর্ট টিমের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি নান্দনিক ও টেকসই স্থাপনা গড়ে তুলতে দক্ষ রাজমিস্ত্রী ও সাব-কন্ট্রাক্টরদের ভূমিকা অপরিসীম। তাদের মেধা ও পরিশ্রমেই গড়ে ওঠে মানুষের স্বপ্নের ঠিকানা। নির্মাণশিল্পের এই সম্মুখসারির কারিগরদের মেধা ও দক্ষতাকে উৎসাহিত করতে এবং তাদের সঙ্গে সেতুবন্ধন আরও দৃঢ় করতেই শাহ্ সিমেন্ট নিয়মিত এ ধরনের আয়োজন করে আসছে।”

সম্মেলনে আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের সম্মানে মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের পক্ষ থেকে রাজমিস্ত্রী ও সাব-কন্ট্রাক্টরদের হাতে শাহ্ সিমেন্টের বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত কারিগরদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।