এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক দ্রুতগতির যানবাহনের ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল আজিম বেগমগঞ্জ উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার কাদিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়ির মাস্টার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শফিকুল আজিম চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে নিজস্ব মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তিনি চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের হাজী সফি মঞ্জিলের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি বেপরোয়া গাড়ি তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, "দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।