এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ইঁদুরের গর্তে হাত দিতে গিয়ে সাপের ছোবলে মোসা. সাকিবা মোল্লা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রথমে কবিরাজের কাছে নেওয়ায় হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী নামোপাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত সাকিবা মোল্লা ওই গ্রামের সাইদুল মোল্লার মেয়ে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় ইঁদুরের গর্তে হাত দিলে ভেতরে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। এরপর তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে তিনি পরীক্ষা করে সাপে দংশনের কোনো আলামত নেই বলে জানান।
কিন্তু অল্প সময়ের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বল্লভদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সওকত মুন্সীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের পরামর্শ, সাপে দংশনের সন্দেহ হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত। প্রাথমিকভাবে কবিরাজের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করলে অনেক ক্ষেত্রে প্রাণহানি এড়ানো সম্ভব।
নভেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।