এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির-এর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মুহাইমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম, সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, 'প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির প্রতিবছর বর্ষাকালে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও শাখা এ কর্মসূচির আয়োজন করেছে। আমাদের প্রতিটি জনশক্তিকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের সকল নাগরিককে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ গাছ নিধন করা হলেও সেই অনুপাতে নতুন গাছ রোপণ করা হয় না। বিশেষ করে ক্যাম্পাসে ফলজ গাছের সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই এবার আমরা বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা রোপণ করেছি।'
তিনি আরও বলেন, 'পরিবেশ সংরক্ষণ করা প্রতিটি মানুষের দায়িত্ব। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আমাদের দেশ প্রাকৃতিক সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমাদের দেশকে বাঁচাতে হলে এনভায়রনমেন্ট প্রিজারভেশান খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে।'
ফেব্রু ২১, ২০২৫
মার্চ ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।