এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার ফুটবল অঙ্গনের পরিচিত মুখ ও ফুটবল উন্নয়নে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব আবুল কাশেম ভোলা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর অসুস্থতার খবরে জেলার ক্রীড়াঙ্গনসহ শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ বোধ করায় বিকেলে তাঁকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে সিয়াম।
দীর্ঘদিন ধরে ফরিদপুরের ফুটবল উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আবুল কাশেম ভোলা। খেলোয়াড়, কোচ, রেফারি ও ক্রীড়া সংগঠকদের কাছে তিনি একজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর অবদানে ফরিদপুরের ফুটবল অঙ্গন সমৃদ্ধ হয়েছে বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি, সাবেক ও বর্তমান খেলোয়াড়, রেফারি, সংগঠক এবং অসংখ্য শুভানুধ্যায়ী উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তারা।
ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষের প্রত্যাশা, ফুটবলের এই নিবেদিতপ্রাণ সংগঠক দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন এবং তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে ফরিদপুরের ফুটবল আরও এগিয়ে যাবে। তাঁর সুস্থতা কামনায় পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী ও ক্রীড়াপ্রেমীরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ডিসেম্বর ১৮, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।