এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের তারকা উইঙ্গার রাফিনিয়া। তবে টুর্নামেন্ট চলাকালেই তার সুস্থ হয়ে ফেরার আশা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই সেলেসাওদের।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের ম্যাচটিতে চোটের শিকার হন রাফিনিয়া। খেলার প্রথমার্ধে ডান ঊরুর পেছনে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন এই উইঙ্গার। পরবর্তীতে শনিবার করা মেডিকেল পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির চোট ধরা পড়ে। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রাফিনিয়া বর্তমানে জাতীয় দলের মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচে রাফিনিয়া খেলতে না পারলেও তাকে স্কোয়াডেই রাখছে দল। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর কোনো খেলোয়াড়কে বাদ দিলে তার পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার সুযোগ থাকে না। তাই রাফিনিয়াকে স্কোয়াডে রেখেই নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করছে ব্রাজিল।
রাফিনিয়ার চোটের দুঃসংবাদের মাঝেই ব্রাজিল শিবিরে স্বস্তি এনে দিয়েছে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের ফেরার খবর। দীর্ঘ দিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা নেইমার স্কটল্যান্ড ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে মাঠে নামবেন তিনি।
গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ে জোড়া গোল করে বড় অবদান রাখেন মাতেউস কুনিয়া। অন্য গোলটি আসে ভিনিসিউস জুনিয়রের পা থেকে। এই জয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করতে পারলেই সেলেসাওদের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে। আর ব্রাজিল ভক্তদের প্রত্যাশা, শেষ ষোলোর ম্যাচ থেকেই আবার মাঠে দেখা যাবে রাফিনিয়াকে।
জুন ৩০, ২০২৬
জুলাই ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্যাম্পাস | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।