এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আশুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৪। একই দিনে পৃথক অভিযানে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) র্যাব-৪ এর পৃথক দুটি অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ জুন) র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মদরাসার নির্মাণাধীন ওয়াশরুমের ভেতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে র্যাব-৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পের সদস্যরা একই দিনে শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত চম্পা খাতুন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাটুরিয়া ফেরিঘাট ও আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, উদ্ধারকৃত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ইয়াবাসহ আটক নারীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
আগস্ট ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।