এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বন্যপ্রাণী পাচার ও অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার দক্ষিণখান থানার আসকোনা হাজী ক্যাম্প এলাকার মরহুম নাজির আহম্মেদের ছেলে মো. মঞ্জুরুল হোসেন (৩৮), একই এলাকার মরহুম রহুল আমিনের ছেলে মো. হযরত আলী রিপন (৩৯), চট্টগ্রামের আনোয়ারা থানার শদি কুচিয়া এলাকার মরহুম নুর আলমের ছেলে মো. আব্দুর রহিম (৪২), ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার মো. রমজান আলীর ছেলে মো. রায়হান আহম্মেদ রনি (৩৮) এবং খুলনার বটিয়াঘাটা থানার ফুলবাড়ি এলাকার মরহুম লিয়াকত শেখের ছেলে মো. সাগর শেখ (৪০)।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তক্ষকটি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গ্রেপ্তারদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।
ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা রোধে ঢাকা জেলা ডিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নভেম্বর ১৩, ২০২৪
সেপ্টেম্বর ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
ভারত | ২০ আগস্ট, ২০২৬
বিনোদন | ২০ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ২০ আগস্ট, ২০২৬
বিনোদন | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।