এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভোটের রাজনীতির প্রয়োজনে নেতারা মাজারে গেলেও বিপদের দিনে তাদের পাশে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও মাজার ভক্তদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
রোববার (১৭ মে) সকালে মিরপুরের শাহ আলী বাগদাদী (রহ.) মাজার প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাব বৈঠকী সভা’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, "ভোটের আগে রাজনৈতিক নেতাদের মাজারে যাওয়ার ধুম পড়ে যায়। কিন্তু যখন মাজারের ওপর হামলা হয়, তখন তাদের আর সহমর্মিতা দেখাতে দেখা যায় না।" তিনি এসব হামলাকে ভিন্নমতের ওপর আঘাত হিসেবে অভিহিত করে দলমত নির্বিশেষে সব নাগরিককে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার রাতে মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসলাম যুক্তির ধর্ম, শক্তির নয়। তিনি বলেন, "আলেমরা আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে অনেক মাজারি প্রথা ইসলামসম্মত নয়, আমরাও তা গ্রহণ করেছি। কিন্তু কখনোই আলেম সমাজ মাজারে হামলা করে এসব বন্ধ করতে বলেননি। মানুষকে সংশোধন করার পথ হলো যুক্তি ও আলোচনা, শক্তি প্রয়োগ বা হামলা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না।"
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু সারা দেশের মাজারগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান। এছাড়া তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, "মাদকবিরোধী অভিযান শুরু হওয়া উচিত সচিবালয় ও জাতীয় সংসদ থেকে। প্রয়োজনে প্রশাসনের উচ্চপর্যায়ে কারা মাদকাসক্ত, তাদের তালিকা প্রকাশ করতে হবে।"
কবির ও ভাবুক ফরহাদ মজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক মাজার ভক্ত, বাউল ও সাধক অংশ নেন। মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং ফরিদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে মাজারগুলোতে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।