এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
উপজেলা খাদ্যগুদাম কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান কেনা হচ্ছে। কৃষি অফিসের তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ তিন টন পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। এবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০ মেট্রিক টন। তবে ধান অবশ্যই মানসম্মত, চিটামুক্ত এবং সর্বোচ্চ ১৪ শতাংশ আর্দ্রতা সম্পন্ন হতে হবে। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ফেরদৌস, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আবুবকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও লিখন বনিক বলেন, "প্রকৃত কৃষকরা যাতে ধানের সঠিক মূল্য পান, সেটি নিশ্চিত করতেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।