এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পাদিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি এবং ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
সংগঠনটির পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ৭২ ঘণ্টা আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত পারস্পরিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি নিয়ে দেশের অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হলেও সরকার ও বিরোধী দল নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হবে, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। এতে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংগঠনটির নেতারা বলেন, এই চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, জ্বালানি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম ক্রয়ে বাধ্য করা হচ্ছে, যা দেশের স্বাধীন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সংকুচিত করবে।
এতে আরও বলা হয়, চুক্তির পরিশিষ্টে শূকরজাত কিছু পণ্য আমদানির সুযোগ রাখার বিষয়টি বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, খাদ্যনীতি ও আমদানি নীতির সঙ্গে সাংঘর্ষিক। সংগঠনটি এ ধরনের শর্তকে “দেশবিরোধী” ও “দাসত্বের দলিল” হিসেবে অভিহিত করে অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানায়।
বিবৃতিতে পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর হামলা, মসজিদ-মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
সংগঠনটি সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত সব চুক্তি জনসম্মুখে প্রকাশ, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, শিক্ষায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবি তুলে ধরে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার ১৫ মে বাদ জুমা ফরিদপুর জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।