এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লার হাত ধরে সোনাখোলা গ্রামের কালাম মাতুব্বরসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হয়েছেন।
সম্প্রতি ইউনিয়নের সোনাখোলা গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই যোগদানের ঘোষণা দেন। নেতাকর্মীদের এই বিশাল উপস্থিতিতে সভাটি এক জনাকীর্ণ সমাবেশে পরিণত হয়।
যোগদান অনুষ্ঠানে আসা বক্তারা বলেন, ডাংগী ইউনিয়নে উন্নয়ন বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকায় একটি শান্তিময় ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে বদরুজ্জামান তারা মোল্লার বিকল্প নেই। তার বলিষ্ঠ নেতৃত্বে ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ডাংগী ইউনিয়নে মাঠ চষে বেড়াচ্ছেন বদরুজ্জামান তারা মোল্লা। ইতোমধ্যে তিনি ইউনিয়নের পাড়া-মহল্লা ও হাট-বাজারে ব্যাপক গণসংযোগ এবং উঠান বৈঠক চালিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বদরুজ্জামান তারা মোল্লা বলেন, “জনগণের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনই আমার রাজনীতির মূল শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। দল-মত নির্বিশেষে ডাংগী ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে আমি একটি সমৃদ্ধ ইউনিয়ন উপহার দিতে বদ্ধপরিকর।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসঙ্গে দুই শতাধিক নেতাকর্মীর এই যোগদান ডাংগী ইউনিয়নের আসন্ন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে, যা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৯ জুন, ২০২৬
কুমিল্লা | ২৯ জুন, ২০২৬
রাজবাড়ী | ২৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।