চরভদ্রাসনে ইয়াবা ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসনে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ কামাল মোল্যা (৪৫) নামে এক ?

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
৯ অক্টোবর, ২০২৬ ৩:২৮ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে ইয়াবা ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসনে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ কামাল মোল্যা (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তর আলমনগর গ্রামের হেলিপ্যাড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার কামাল মোল্যা উত্তর আলমনগর গ্রামের আনছার মোল্যার ছেলে। তাঁর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর আলমনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই গোলাম হোসেন খান, এএসআই কাজী সাইফুদ্দিন এবং কনস্টেবল নরেশ চন্দ্র বিশ্বাস ও নাইমুল ইসলাম। 

অভিযান চলাকালে কামাল মোল্যার বাড়ির সামনের পাকা রাস্তায় মাদক বিক্রির সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪৩০ টাকা উদ্ধার করে পুলিশ।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কামাল মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার তাঁকে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।

ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। চরভদ্রাসনকে মাদকমুক্ত করতে এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।