এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নগরকান্দা উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসাম্মৎ রুবিনা বেগম।
সভায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গ্রাম আদালতে মামলার দ্রুত নিষ্পত্তি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, সঠিক তথ্য সংরক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধগুলো যদি গ্রাম আদালতের মাধ্যমে সঠিকভাবে নিষ্পত্তি করা যায়, তবে উচ্চতর আদালতগুলোর ওপর মামলার চাপ অনেকাংশে কমে আসবে।”
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন এবং সেবার মান বৃদ্ধিতে প্রশাসনিক কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
উক্ত সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং নিজ নিজ ইউনিয়নের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
অক্টোবর ২, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৪
মার্চ ২৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।