এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামের হতদরিদ্র ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তি শাহালম মাতুব্বর (৪৫)-এর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শাহালম মাতুব্বরকে একটি হুইলচেয়ার, ঘর মেরামতের জন্য তিন বান টিন, তিনটি কম্বল ও এক বস্তা চাল প্রদান করেন ইউএনও। এছাড়া, তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সরকারি সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
ইউএনও’র কাছ থেকে এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহালম মাতুব্বর। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এই ব্যক্তি বলেন, “এই সহায়তা আমার নতুন জীবনের আশার আলো।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নেমেরী, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষসহ আরও অনেকে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
বরিশাল | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
রাজনীতি | ২৫ জুন, ২০২৬
জাতীয় | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।