এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সামাজিক গোরস্থানে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেশ কয়েকটি কবরের চিহ্ন মুছে যাওয়ার ঘটনা ঘটেছে। আগুনে গোরস্থানের গাছপালা ও ঝোপঝাড় পুড়ে যাওয়ার পাশাপাশি গোরস্থানের পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ গোরস্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ গোরস্থান কমিটির পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আলী যৌথভাবে অভিযোগপত্রে স্বাক্ষর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে গোরস্থানের বিভিন্ন স্থানে আগুন লাগানো হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গোরস্থানের ভেতরের গাছপালা ও ঝোপঝাড় পুড়ে যায়। আগুনের তীব্রতায় কয়েকটি কবরের নামফলক ও চিহ্ন সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় কবরগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
গোরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার বলেন, এটি গোরস্থানের ভাবমূর্তি ও পবিত্রতা নষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেব্রু ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।