এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভ্যাক) ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ভিসা আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। এর পরিবর্তে, আবেদনপত্র জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক্যালি) খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে।
আইভ্যাক জানিয়েছে, দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নতুন ‘টাইম-স্লটভিত্তিক’ আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। প্রতিটি সেন্টারের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ওপর ভিত্তি করে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করে দেবে। এর ফলে আবেদন করার সময় গ্রাহকদের আলাদা করে আর কোনো স্লট বেছে নিতে হবে না।
ভিসা আবেদন প্রক্রিয়াটি নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে আবেদনকারীদের জন্য একটি নির্দেশনাও দিয়েছে আইভ্যাক। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ পত্রে (কনফার্মেশন কপি) যে সময় উল্লেখ থাকবে, ঠিক সেই নির্ধারিত সময়েই আবেদনকারীকে সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
জুলাই ২৬, ২০২৬
ফেব্রু ১৮, ২০২৬
ফেব্রু ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৫ আগস্ট, ২০২৬
নাটক | ১৫ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।