এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে উপজেলার ১৩টি এতিমখানায় বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৩৩ লাখ ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করেন। এ অর্থ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দপ্রাপ্ত ক্যাপিটেশন গ্র্যান্ট থেকে সরবরাহ করা হয়।
ইউএনও বলেন, “সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দ অনুযায়ী, প্রতি এতিম শিশুর জন্য মাসিক ২ হাজার টাকা হারে বছরে ২৪ হাজার টাকা প্রদান করা হয়। এ অর্থ যেন প্রকৃত এতিম, অনাথ, দুস্থ ও অসহায় শিশুদের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন, বিভিন্ন এতিমখানার সুপার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এই উদ্যোগে উপকৃত হবে সদরপুর উপজেলার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।