এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল শুক্রবার (২৭ জুন) ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে। রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির থেকে রথ বের হবে এবং দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি পালিত হবে।
জানা গেছে, ফরিদপুর শহরের চারটি মন্দির থেকে রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রথম রথটি সকাল ৭টায় চৌধুরীপাড়ার মন্দির থেকে টানা শুরু হবে। রথটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রীঅঙ্গনে পৌঁছাবে। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে পুনরায় চৌধুরীপাড়া মন্দিরে ফিরে আসবে।
পরবর্তী রথটি সকাল ৮টা ৩০ মিনিটে শ্রীঅঙ্গন মন্দির থেকে বের হয়ে ব্রাহ্মণ কান্দা মন্দিরে যাবে। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর রথটি আবার শ্রীঅঙ্গনে ফিরে আসবে।
এ ছাড়া, সকাল ১০টায় গৌড় গোপাল আঙ্গিনার মন্দির থেকে রথ বের হয়ে প্রথমে শ্রীঅঙ্গন মন্দিরে এবং পরে ইসকন মন্দিরে যাবে। সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর রথটি পুনরায় গৌড় গোপাল আঙ্গিনার মন্দিরে ফিরে আসবে।
বিকেল ৪টায় শোভারামপুর ইসকন মন্দির থেকে রথ বের হয়ে শহর প্রদক্ষিণ করবে। এরপর এটি গোপাল আঙ্গিনার মন্দিরে ফিরে আসবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরের উদ্যোগে দিনব্যাপী কীর্তন, গীতাপাঠ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফেব্রু ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।