ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী আচরণবিধি মেনে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল আরা তীন সোফিয়ার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, ওবায়দুল আলম সম্রাট, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর পান্নাসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা। এ সময় তারা নির্বাচন, গণতন্ত্র ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহসাধারণ সম্পাদক শিকদার ফারুকুজ্জামান ছোট্ট, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম. এ. ওয়াদুদ, বিএনপি নেতা আলীয়াজ্জামান লাবলু, শহিদুল ইসলাম মিরু মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ