এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
গুলিবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মাহিন তার বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৪ থেকে ৫ জন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। তারা টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে শনাক্ত করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা একই স্থানে আরও এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমাদের কর্মী মাহিনকে গুলি করেছে। আমাদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।"
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে। তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নভেম্বর ১৬, ২০২৪
জুলাই ১৮, ২০২৬
জুন ৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।