এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘হ্যাবিটেড ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)’। সংস্থাটির ‘ফুড ফর গুড’ স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মাইটভাঙ্গা এলাকার হাফিজুর রহমান (৩০) নামে এক অস্বচ্ছল ব্যক্তিকে একটি আধুনিক খাবারের দোকান উপহার দেওয়া হয়েছে।
সোমবার (১১মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে হাফিজুর রহমানের কাছে এই খাবারের দোকানটি হস্তান্তর করা হয়।
এ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্টাতা হাছিবুর রহমান হাছিব, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সেক্রেটারী নাইম উদ্দিন আকন এবং হ্যাবিটেড ডেভলপমেন্ট ট্রাস্ট এর স্বেচ্ছাসেবক মসিউর রহমান শান্ত সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
দোকান পেয়ে হাফিজুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, "দোকানটি পেয়ে আমি একটি অনিশ্চিত জীবন থেকে একটি সুন্দর জীবনে ফিরে আসতে পারবো। আল্লাহর কাছে দোয়া রইল যারা আমাকে এমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।"
উল্লেখ্য, হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে দিনাতিপাত করছিলেন। নিজের একটি স্থায়ী কর্মসংস্থানের স্বপ্ন থাকলেও পুঁজির অভাবে তিনি তা বাস্তবায়ন করতে পারছিলেন না। হাফিজুরের এই অসহায়ত্বের কথা জানতে পেরে এগিয়ে আসে হ্যাবিটেড ডেভলপমেন্ট ট্রাস্ট। সংস্থাটি তাদের বিশেষ প্রকল্পের মাধ্যমে তাকে কেবল আর্থিক সহায়তাই নয়, বরং আয়ের একটি স্থায়ী পথ হিসেবে সম্পূর্ণ নতুন একটি খাবারের দোকান তৈরি করে দেয়।
আগস্ট ৭, ২০২৫
নভেম্বর ৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।