এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১টায় শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত ওজোপাডিকোর পরিচালন ও সংরক্ষণ সার্কেল কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের জ্বালানি খাতে কিছুটা সংকট তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। এর সুফল হিসেবে ফরিদপুর জেলায় এখন লোডশেডিং নেই বললেই চলে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ওজোপাডিকো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিদ্যুৎ খাতের আর্থিক চিত্র তুলে ধরে সভায় জানানো হয়, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় হচ্ছে ১১ টাকা ৯০ পয়সা। অথচ গ্রাহক পর্যায়ে তা মাত্র ৮ টাকা ৯৫ পয়সায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারকে প্রতি ইউনিটে প্রায় ২ টাকা ৯৮ পয়সা ভর্তুকি দিতে হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ফরিদপুর জেলায় ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ১ লাখ ১২ হাজার এবং জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ৭৫ মেগাওয়াট।
সভায় বিদ্যুৎ ব্যবহারে জনগণকে আরও মিতব্যয়ী ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে বিদ্যুৎ অপচয় রোধে এবং জাতীয় সম্পদ সাশ্রয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান বক্তারা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মীর মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ, উপ-বিভাগীয় প্রকৌশলী হিমাদ্রি কুমার পোদ্দার, ফুয়াদ হাসান, সহকারী প্রকৌশলী সাস্বত দত্ত, শামীম হাসান এবং উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম ও গালিব আহমেদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এপ্রিল ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।